১১:৪০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘হিলারির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে শেখ হাসিনা’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১০ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বে হিলারি ক্লিনটনের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা অনেক বেশি। রোববার (১০ মার্চ) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।

তিনি বলেন, ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের মতে, ক্ষমতাধর শত নারীর তালিকায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ২৬তম স্থান অর্জন করেছেন। আর হিলারি ক্লিনটন; যিনি বিশ্ব ব্যাংককে আমাদের পেছনে লাগিয়েছিলেন আমরা দুর্নীতি করেছি সে হিসেবে চিহ্নিত করার জন্য, আমাদের গায়ে দুর্নীতির কালিমা লেপন করার জন্য। সেই হিলারি ক্লিনটন আগে তিনের মধ্যে ছিল, এখন পিছিয়ে তিনি একশ’র কাছাকাছি গেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রভাব এতটাই সুবিস্তৃত যে, ২০১৬ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিনের দৃষ্টিতে তিনি বিশ্বের শীর্ষ স্থানীয় নেতাদের তালিকায় দশম স্থানে রয়েছেন। ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তিনি-ই একমাত্র নারী নেতা হিসেবে আখ্যায়িত হয়েছেন।

কৃষিমন্ত্রী বলেন, এই বিশ্ব ব্যাংক স্বাধীনতার পরে ম্যাগনামারা, আমেরিকার ডিফেন্স মিনিস্টার; তিনি ছিলেন বিশ্ব ব্যাংকের প্রধান। তিনি বাংলাদেশে এসেছিলেন স্বাধীনতার পর। তিনি বলেছিলেন- বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু টিকে থাকতে পারবে না। যদিও পারে সেটা সাহায্যের ওপর টিকে থাকতে হবে। ম্যাগনামারার এই বক্তব্য ভুল প্রমাণ করেছেন- আমাদের নেত্রী শেখ হাসিনা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি