০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দোঁষীকে বাঁচাতে সম্পাদকের তদবির

র‌্যগিংয়ের নামে শিক্ষার্থীর হাত ভেঙে দিল ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

র‌্যগিংয়ের নামে ডেকে নিয়ে স্ট্যাম্প দিয়ে মেরে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাহিমের হাত ভেঙে দিয়েছে মাও্লানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম শিকদার ও তার সহযোগিরা।

এছাড়া শুভ ও রানা নামে দুই শিক্ষার্থীকেও মারপিট করা হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ ১ম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে। 

শনিবার দুপুর দুইটায় তারা উক্ত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম এবং বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলামের কাছে অভিযোগ করে।

১ম বর্ষের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনই ২য় বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের র‌্যগিংয়ের নামে ডেকে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। প্রায় দেড় মাস সিনিয়রদের সম্মান দেখিয়ে চুপচাপ ছিল। কিন্তু শিবির আখ্যা দিয়ে ফাহিম, শুভ ও রানাকে পেটানোর পর তারা ক্ষুদ্ধ হয়ে উঠে।

এর আগেও তারা পাঁচজনকে পিটিয়েছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা। আর এ সকল কিছুর নেতৃত্ব দিচ্ছে সায়েম শিকদার।

সায়েম শিকদার নতুন শিক্ষার্থীদের হুমকি দিয়ে নিজেকে ক্যম্পাসের কিং বলেও উপস্থাপন করছে বলেও অভিযোগ উঠেছে।

তারা আরো অভিযোগ করেন, সবাইকে দিয়ে সায়েম জোড়পূর্বক বিকাশ একাউন্ট খুলে নিয়েছে। সে একাউন্টগুলো দিয়ে সায়েম টাকা লেনদেন করে। ২০০০ টাকা একাউন্ট প্রতি লেনদেন করে ৫০০ টাকা লাভ করে নেয় সায়েম শিকদার। 

গত শুক্রবার রাতে ফাহিম, শুভ ও রানাকে মুঠোফোনে দুইবার ডেকে নিয়ে গিয়ে মারপিঠ করে। এ সময় সায়েমের সাথে উক্ত বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী কামাল, অনিন্দ, জিল্লুর, আতিক ও রাশেদ মারপিঠ করে।

ইতিপুর্বে সায়েম শিকদার ২০১৮-১৯ শিক্ষবর্ষের ভর্তি পরীক্ষার আগের দিন অগ্রীম ভর্তি পরীক্ষার প্রশ্ন দেবার কথা বলে ২০ হাজার টাকা লেনদেনের সময় টাঙ্গাইল ডিবির কাছে আটক হয়। 

সায়েম ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমানের সমর্থক বলে জানা যায়। অভিযোগ দেবার পরপরই সাইদুর রহমান তার দলবল নিয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যানের কক্ষে এসে সায়েমকে বাঁচানোর তদবির করে। 

এ সময় তার দলের ছেলেরা ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবি তুলতে থাকে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে ১ম বর্ষের শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, ২য় বর্ষের ও ১ম বর্ষের ১ম সেমিস্টারের ৫ শিক্ষার্থীর অভিভাবকসহ মুছলেকা নেয়া হবে। ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে সায়েম শিকদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান বলেন, ”ফাহিম শিবিরের সাথে যুক্ত, তার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে। এজন্য সায়েম তাকে পিটিয়েছে। সাংগঠনিকভাবে আমাকে সেখানে যেতে হয়। বাকি দুইজনকে পিটিয়ে থাকলে দোষীদের বিচার হবে।”

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি