১০:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উৎসব মুখর পরিবেশে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও মির্জাপুর উপজেলা নির্বাচন অফিসার মো. শামসুজ্জামানের কার্যালয়ে বিকেল পাঁচটা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে যেসব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- চেয়ারম্যন পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ও টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, মো. মোস্তফা, রুপা রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম, সাবেক আহবায়ক সেলিম সিকদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং মহিলা ভাইস চেয়ারম্যন পদে মির্জাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালমা সালাম উর্মি ও উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা সিদ্দিকী স্বপ্না।

উল্লেখ, আগামী ৩১ মার্চ মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি