০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে পুলিশের বাসায় চুরি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৩ জুন ২০১৬ | | ১৭৭
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে এক পুলিশ কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শনিবার দুুপুরে টাঙ্গাইলের সাবালিয়ার ভাড়াবাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

চুরির বিষয়ে পুলিশ কর্মকর্তা (এসআই) উবায়দুর রহমান বলেন, আমি টাঙ্গাইলের বাসাইল থানায় উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলাম। পরে বাসাইল থেকে আমার কিশোরগঞ্জে বদলি হয়। কিশোরগঞ্জ থেকে পুণরায় টাঙ্গাইল মহেড়াতে বদলি হয়। বর্তমানে সেখানেই আমি কর্মরত রয়েছি। প্রতিদিনের মতো সকালে আমার স্ত্রী কামরুন্নাহার কামনা ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলো। পরে বাজার করে বাসায় ফিরার পর নিচতলার বাড়াটিয়া ঘরের দরজা খোলা থাকার বিষয় জানায় পরে সে ঘরে প্রবেশ করে দেখে আলমারি ভাঙ্গা এবং আলমারির জিনিস এলোমেলো ভাবে পড়ে রয়েছে।

এ ঘটনায় নগদ ৩৮ হাজার টাকা এবং সোয়া ৫ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমি সৎভাবে জীবনযাপন করছি। এ ঘটনায় আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আমার স্ত্রীর জমানো টাকা এবং আমার এ মাসের বেতনের টাকাও ছিলো সেখানে। আমার বেতনের টাকাও চোর নিয়ে গেল উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কোন পেশাদার ফ্লাট বাড়ির চোর এ ঘটনাটি ঘটিয়েছে। এই চক্রের কাউকে ধরতে পারলে মালামাল উদ্ধার করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি