০৮:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম অকেজো, দেড় ঘন্টা যানচলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় যানচলাচল বন্ধ ছিল দেড় ঘন্টা। পরে ম্যানুয়ালে টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ ছিল। পরে ৩টা ২০মিনিটের পর সেতু কর্তৃপক্ষ ম্যানুয়ালে টোল আদায় শুরু করলে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়। 

সেতু সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর আগে কয়েক বছর টোল আদায় করেছে বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সিএনএস টোল আদায়ের সময় তাদের নিজস্ব সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করতো। পরবর্তিতে সিএনএসের কন্ট্রাক্ট বাতিল হলে তাদের সিস্টেম দিয়ে টোল আদায় শুরু করে সেতু কর্তৃপক্ষ। এতে মাঝে মধ্যেই সিস্টেম বিকল হয়ে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। 
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে স্থাপিত টোল আদায়ের সিস্টেম বিকল হওয়ায় সেতু দিয়ে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত সিস্টেম অচল ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়ালে টোল আদায় করলে যানচলাচল শুরু হয়। এসময় সেতুর উভয়পাড়ে কিছুটা যানজট ছিল। সেতুতে টোল আদায় শুরু হওয়ার পর যানজট স্বাভাবিক হয়। এরআগেও মাঝেমধ্যে এমন ঘটনা ঘটেছে সেতুতে। 

বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সিএনসের সিস্টেম ভাড়া নিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। ইন্টারনেটের জটিলতার কারনে এরকম হয়েছে। তারপরও যাতে সেতুতে যানজটের ভোগান্তি না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালে টোল আদায় করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি