০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝড় ও শিলাবৃষ্টিতে দুই উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে টাঙ্গাইল- ভুঞাপুর ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিড়ে যাওয়ায় পুরো উপজেলা অন্ধকারে রয়েছে।

বৃহস্পতিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত চালু করা হয়নি। বুধবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি পড়ে। 

জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ও অলোয়া ইউনিয়ন এবং কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড ঝড় ও শিলাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে গাবসারায় ভূট্টার ফসলের ক্ষতি হয়েছে । 

এছাড়া অলোয়ায় ও কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়েন ঝড়ে শতাধিক ঘরবাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উড়ে গেছে।  শিলাবৃষ্টিতে বোর ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে। শতশত গাছপালা উপড়ে গেছে। 

কালিহাতীর নগরবাড়ি এলাকায় টাঙ্গাইল- ভূঞাপুর ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপর গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় ভূঞাপুর উপজেলাসহ আরো তিনটি উপজেলা অন্ধকারে রয়েছে। 

এছাড়া ঝড়ে বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়। বিদ্যুতের তার লন্ড ভন্ড হয়ে রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুত চালু হয়নি।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও নিরুপন করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি