০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন । এ ঘটনায় অনন্ত ৬ জন আহত হয় । শনিবার ভোরে জেলার কালিহাতী এবং শুক্রবার রাতে মির্জাপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা এবং চাপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি  সৈয়দ শাহজামাল. এবং মির্জাপুরের কাঠ ব্যবসায়ী সামাদ খান (৬০) ।

কালিহাতী-
কালিহাতী সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন । এ ঘটনায় অনন্ত ৬ জন আহত হয় । শনিবার ভোরে টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন, মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা এবং চাপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি  সৈয়দ শাহজামাল ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক বলেন,হতাহতরা চাপাইনবাবগঞ্জ থেবে একটি মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্যােশে রউনা হয় । পথিমধ্যে তারা  হাতিয়া এলাকা পৌছলে অজ্ঞাত একটি গাড়ি ( বাস ও ট্রাক হতে পারে ) তাদের চাপা দিয়ে চলে যায় । এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং আহত হয় ৬ জন । পরে পুলিশ খবর পরে  আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

মির্জাপুর-
অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ খান (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের মা সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে । 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে সামাদ মা সিএনজি স্টেশন থেকে বাড়ি যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী  একটি বাস তাকে চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন  উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি