০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা পালিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

দিনভর নানা কর্মসূচী ও যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। 

উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এরপর যথাক্রমে উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ইউনিট সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রভাত ফেরি বের করা হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহীদদের স্মরন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি