০৯:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

নাগরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ জানান, নাগরপুর উপজেলায় ১৫৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে সুষ্ঠভাবে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষ হয়।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ, গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলার লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনষ্ঠিত হচ্ছে। 

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'স্টুডেন্টস কাউন্সিল' নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায় ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোট কেন্দ্র নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সব কিছুই ছিল। স্ব-স্ব স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। এসব নির্বাচন যারা নির্বাচিত হবেন তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, বিদ্যালয়ের আঙ্গিনায় বাগান তৈরিসহ বিভিন্ন গঠনমূলক কর্মকান্ড পরিচালনা করবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি