০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. রোকনুজ্জামান জানান, ৬ থেকে ১১ মাসব য়সী ৩ হাজার ৯ শত ৪০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ৬ থেকে ৫৯ মাসবয়সী ৩৪ হাজার ৯ শত শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নিয়ে উপজেলার ১২ টি ইউনিয়নে ২ শ ৮৯ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

১৪৫ জন সুপারভাইজারের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছেন।

খোজ নিয়ে জানা গেছে সারাদেশে চলমান ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ভারতীয় নয় দেশীয় কোম্পানির উৎপাদিত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কোনো একটি শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খেয়ে অসুস্থ্য না হয় সেজন্য শিশুর প্রকৃত বয়স জেনে তাকে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কুদরত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহীদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি