০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানো

প্রধান শিক্ষককে শোকজ, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা রাম সুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালকে শোকজ করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

অন্যদিকে অভিযুক্ত ওই শিক্ষক শোকজের বিষয়ে মাধ্যমিক কর্মকর্তার বরাবর লিখিত জবাব দিয়েছেন।

এর আগে গত ২৬ জানুয়ারি ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২২জন হিন্দু শিক্ষার্থীকে পিকনিকে নিয়ে গরুর মাংস খাওয়ার কথা বলেন ওই প্রধান শিক্ষক। এ ঘটনায় দুইদিন বিদ্যালয়ে ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা। এছাড়া এলাকার লোকজন প্রধান শিক্ষকের শাস্তি চেয়ে বিদ্যালয় বন্ধ করে আন্দোলন করে।

এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। বাকি তিন সদস্য হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দীন, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত ও থানার পুলিশ কর্মকর্তা এসআই আব্দুর রহিম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির আহ্বায়ক শাহিনুর ইসলাম জানান, গরুর মাংস খাওয়ানোর ঘটনা তদন্তে চার সদস্যর কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে ইউএনও বরাবর প্রতিবেদন জমা দিবেন। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালকে কারন দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি