০২:৩৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মস্থলে না থেকেও তিনি সরকারি চিকিৎসক!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

গত তিন বছর কর্মস্থলে না থেকেও তিনি সরকারি চিকিৎসক।  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের ডা. রেজুয়ানা ইসলাম নামে ওই চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থেকেও চাকুরীতে বহাল রয়েছে বলে জানা গেছে। তিনি কোথায় আছেন, তা জানেন না উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কেউ। 

সূত্র জানান, ডা. রেজুয়ানা ইসলাম স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরি: (স্বা:)/ঢাকা/পা/বদলী/১৩/১৫৭১ তাং১২/০৮/২০১৩ স্মারকে মেডিকেল অফিসার হিসেবে বদলী হয়ে ২০১৩ সালের ১৪ আগস্ট উপজেলার তরফপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। কিন্তু ডা. রেজুয়ানা ইসলাম গত ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি হতে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তার অনুপস্থিতির বিষয়টি ৭ মাস পর একই বছর ২০ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টাঙ্গাইল সিভিল সার্জনকে অবহিত করেন বলে জানিয়েছেন। 

এ ব্যাপাবে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খানের সঙ্গে কথা হলে তিনি জানান, ডা. রেজুয়ানা ইসলামের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।  

একই ব্যাপারে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. নিতিশ কান্তি দেবনাথের সঙ্গে কথা হলে তিনি বলেন, অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার বিষয়ে মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী শৃঙ্খলা শাখা থেকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। তবে টাঙ্গাইলের সিভিল সার্জন অনুপস্থিতির বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থাকলে অব্যশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি