০৯:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জুন ২০১৬ | | ১২৮
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে স্কুল ছাত্রীকে বাড়িতে আটক রেখে ধর্ষণের অভিযোগে মাজহারুল ইসলাম বাকি ওরফে বাবুল মাস্টারকে গ্রেফতার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে বিকেলে গোয়েন্দা পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, মাজহারুল ইসলাম উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের মৃত কাশেম মাষ্টারের পুত্র এবং সেনের চর শাহ সুফি মাদ্রাসার সিনিয়র শিক্ষক।

আজগড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গোপালপুর থানায় তার নামে মামলা দায়ের হয়। ডাক্তারি পরীক্ষায় ধর্ষনের আলামত পাওয়া যায়। প্রভাব সৃষ্টি করে মামলা তদন্তে সমস্যা করায় গোপালপুর থানায় দায়ের হওয়া ওই ধর্ষণ মামলাটি গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তরিত হয়।

পরবর্তীতে গোয়েন্দা পুলিশ তাকে গোপালপুর পৌর শহর থেকে গ্রেফতার করে।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি