০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ২ অপহরনকারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ জুন ২০১৬ | | ১০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গত ২০১৫ সালের ১০ আগস্ট অপহৃত হয় মিতু খাতুন (১২)। এ ঘটনায় জড়িত দুই অপহরনকারী আশরাফুল ইসলাম ও নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল।

এ ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ে জানান, ২০১৫ সালের ১০ আগস্ট গোপালপুর উপজেলার মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অপহৃত হয় মিতু খাতুন (১২)।

পরে মিন্টু মিয়া বাদী হয়ে গোপালপুর থানায় গত ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর অপহরন ও অপহরনের সহায়তার মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৭ জানুয়ারী অপহৃত উদ্ধার বা আসামী গ্রেফতার ছাড়াই শুধু আসামী আশরাফুল এর বিরুদ্ধে চার্জসীট দাখিল করে।

গত ১৩ এপ্রিল বাদী আদালতে নারাজি দেয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টাঙ্গাইল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন এর সার্বিক সহায়তায় তদন্তকারী কর্মকর্তা (এসআই) মোঃ আব্দুল হাই গত ৫ জুন নারায়নগঞ্জের পাগলা নয়ামাটি এলাকা থেকে আসামী আশরাফুলকে গ্রেফতার ও অপহৃত মিতু খাতুনকে উদ্ধার করা করে।

পরবর্তীতে আসামী আশরাফুল ইসলামকে জিজ্ঞাসাবাদে অপহৃত মিতু খাতুন অপহরনে সহায়তার জন্য আসামী নজরুলকে কালিহাতী উপজেলার বিলপালিমা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি