০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করাই মূল চ্যালেঞ্জ’

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করাই মূল চ্যালেঞ্জ উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। তার মধ্যে দুইটি অন্যতম। একটি হচ্ছে খাদ্যের পুষ্টিমান ও নিরাপত্তা নিশ্চিত করা। আরেকটি হচ্ছে কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করা।
 
মঙ্গলবার (০৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের দেশের কৃষক অনেক কষ্ট করে ফসল উৎপাদন করে। কিন্তু তারা পণ্যের ন্যায্যমূল্য পায় না। এটা অত্যন্ত দুঃখজনক। তাই কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সংক্ষিপ্ত জীবনী

তিনি বলেন, আমাদের দেশে খাদ্য উৎপাদন বেড়েছে। দানা জাতীয় খাদ্যে আমরা অনেক উন্নতি করেছি। এখন আমাদের খাদ্যে পুষ্টিমান বাড়াতে হবে। খাদ্যে ভেজাল আছে, সেগুলো রোধ করতে হবে। এ কারণে খাদ্য নিরাপত্তার যে আইন আছে, তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে সরকার ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি