০৮:১৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

ঘাটাইলে চেয়ারম্যান প্রার্থী জনির গণসংযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষনা দিয়ে ঘাটাইলে গনসংযোগ শুরু করেছেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক  সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. শফিকুল ইসলাম খান জনি।

তিনি প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগ নেতা-কর্মী ও জনসাধারনের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।

আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্নের বিষয়টি গণমাধ্যমে আসার পরপরই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে মোঃ শরিফুল ইসলাম খান জনি নিজের প্রার্থীতা ঘোষনা দেন।

এ বিষয়ে মোঃ শরিফুল ইসলাম খান জনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মী ও জনসাধারনের আহ্বানে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আশা করি দলীয় নেতাকর্মী ও জনসমর্থনের কারনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দিবেন। জনগনের ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে ঘাটাইল উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। মাদক, সন্ত্রাস, দূর্নীতিমুক্ত উপজেলা গড়ারই আমার প্রধান লক্ষ্য। আশা করি দলীয় মনোনয়ন পেয়ে ঘাটাইলবাসীর ভোটে আমি নির্বাচিত হবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি