০৮:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রী উত্ত্যক্ত সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৭ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্ত, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসুচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সুশীল সমাজ।

সোমবার উপজেলার লাউহাটি বাজারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে লাউহাটি বাজার এলাকায় প্রতিষ্ঠিত ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজ স্বতস্ফুর্ত অংশ নেয়। 

লাউহাটি ইউনিয়নের বাজার এলাকায় ছাত্রীদের উত্ত্যক্ত করা, ইয়াবার ব্যাপক বিস্তৃতি ও সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী। লাউহাটি আরফান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, এম আজহার উচ্চ বিদ্যালয় ও আলীম মাদ্রাসার ছাত্রীরা স্ব-স্ব প্রতিষ্ঠানে যাতায়াতে বখাটেদের দ্বারা বিভিন্ন ভাবে লাঞ্চিতের শিকার হন বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। সেই সাথে গত রোববার মহড়া দিয়ে আল-আমিন নামের ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে মারাত্মক জখম করে বখাটে সন্ত্রাসীরা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-লাউহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম খান পনির, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল বাসেদ খান, লাউহাটি বাজার বণিক সমিতির সভাপতি মো. হাসমত আলী খান, সাধারন সম্পাদক মো. মনছুর রহমান, আরফান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফরিদ খান. এম আজহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, থানা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান খান রাজু, ওয়ার্কার্স পার্টির নেতা মাসুকুল হক মুরাদ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম খান বাদল প্রমুখ।

এসময় বক্তারা রেজাউল করিম বুলু ও তার বখাটে সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি