০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নৌকার নির্বাচনী অফিস ভাংচুরের মামলায় গ্রেফতার ১১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামীলীগের নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনগঞ্জ গ্রামের লেবু সওদাগরের ছেলে মোশারফ হোসেন (৪০), আওলাতৈল গ্রামের শামসুল আলমের ছেলে হারুন অর রশিদ (৩২), সালেংকা গ্রামের মোকছেদ আলী চান্দের ছেলে আমিনুর রশিদ (৪৫), একই গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে ছামান আল ী(৫২), সহদেবপুর গ্রামের ইব্রাহীমের ছেলে মিজানুর রহমান মজনু (৩৫), মোন্দইল গ্রামের নুর মোহাম্মদ মল্লিকের ছেলে আবু বকর মল্লিক (৩৫), বলধী গ্রামের মৃত. ইমান আলীর ছেলে বাহাজ উদ্দিন (৫০), একই গ্রামের মৃত.আফছার ঢুলীর ছেলে লুৎফর রহমান (৪০), কোকরাইল গ্রামের মৃত. জবেদ আলীর ছেলে আয়নাল হক (৪৮), বানিয়াফৈর গ্রামের মৃত. ইদ্রিস আলীর ছেলে ওমর আলী (৪৫) ও দ্বিমুখা গ্রামের আব্দুল আজিজ মাস্টারের ছেলে আশিকুর রহমান সোহেল (৪৩)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গত ১৯ ডিসেম্বর রাতে উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরনের ঘটনায় নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আয়নাল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভুক্ত ১১ জনকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি