১০:৩২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামী লীগের অফিস ভাঙচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার গভীর রাতে উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটায় এ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। 

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার জানান, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সোমবার রাত ১২টা ৪০মিনিটে পার্টি অফিসে হামলা চালায়। এর আগে অফিসে দলীয়নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী কার্যকারীতা মিটিং শেষ করি।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, আওয়ামী লীগ নেতা মালেক তালুকদার, জুরান আলী মন্ডল, ইউপি সদস্য আব্দুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মালেক তালুকদার, হাজী বারেক ও হাকিম পার্টি অফিসে অবস্থান করে। বাকিরা মিটিং শেষ করে যার যার বাড়ির উদ্দেশ্যে চলে যাই।

এই সুযোগে বিএনপি জামায়াত শিবিরের লোকজন পার্টি অফিস ভাঙচুর করে। এসময় পার্টি অফিসে থাকা মালেক, বারেক ও হাকিম হামলাকারীদের ভয়ে অফিসের টেবিলের নিচে লুকিয়ে পরে।

তিনি আরো জানান, হামলাকারীরা ককটেল ফাঁটিয়ে অফিস ঘর ভাঙচুর করে। পরে ভাঙচুরের বিষয়টি থানায় অবহিত করলে অফিসার ইনচার্জ (ওসি) এসে সরেজমিন পরিদর্শন করেন। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের কথা জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি