০৮:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে চেয়ারম্যান হলেন যারা

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ জুন ২০১৬ | | ৩০৫
, টাঙ্গাইল :

কয়েকটি বিছিন্ন ঘটনা ছাড়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে শনিবার সুষ্ঠুু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

প্রচন্ড গরম সহ্য করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আনন্দের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭, বিএনপি ২ এবং একজন সতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার জানান- কালিহাতীর দশকিয়া ইউনিয়নে কোন প্রতিদ্বন্দী না থাকায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আব্দুল মালেক ভূইয়া পূর্বেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

গত ৪ জুন ষষ্ঠধাপে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে আওয়ামী লীগের নারান্দিয়া ইউনিয়নে শুকুর মামুদ ৭৮১৭ ভোট, পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন ৭৫৪২ ভোট, সল্লা ইউনিয়নে আব্দুল আলীম ৯১৬৩ ভোট, বল্লা ইউনিয়নে চান মাহমুদ পাকির আলী ৮২১৫ ভোট, গোহালিয়াবাড়ি ইউনিয়নে হযরত আলী তালুকদার ৬৬৩৩ ভোট, দুর্গাপুর ইউনিয়নে এসএম আনোয়ার হোসেন ৩৯৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এদিকে বিএনপি থেকে সহদেবপুর ইউনিয়নে মাসুদুর রহমার বালা ৫৭৪৯ ভোট এবং কোকডহরা ইউনিয়নে নজরুল ইসলাম ৪৫৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নাগবাড়ী ইউনিয়নে সতন্ত্র প্রার্থী মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন ( আওয়ামী লীগের বিদ্রোহী ) ৬৭২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

নির্বাচন চলাকালীন সময়ে জাল ভোট প্রদান এবং বিশৃংখলা সৃষ্টির অভিযোগে গোহালিয়াবাড়ী ইউনিয়ন থেকে ২, পাইকড়া ইউনিয়ন থেকে ৩ এবং নারান্দিয়া ইউনিয়ন থেকে ১ জনকে আটক করে প্রশাসন। এছাড়া কোকডহরা ইউনিয়নে পুলিশের গুলিতে ২জন গুরুতর আহত হন।

আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যানরা বলেন উন্নয়নে ধারাবাহিকতা রক্ষার্থে জনগন নৌকা প্রতিককেই বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন।

উল্লেখ্য, সীমানা জটিলতার কারণে মামলা চলমান থাকায় কালিহাতীর বাংড়া, বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি