১১:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় ২ বখাটে আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের লাঠি পেটায় বাবা আহত হওয়ার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার ওই মেয়ের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চার জনের নামে থানায় মামলা করেছে। 

উপজেলার কীর্ত্তন খোলা উত্তর পাড়া এলাকা থেকে মোস্তফা (২৪) ও আলহাজ (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে উপজেলার কীর্ত্তন খোলার এলাকাবাসী।

আহত নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি আছে। সোমবার বিকেলে উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোস্তফা ও আলহাজ নামের দুই যুবকসহ চারজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনা বাড়িতে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। এ সময় বখাটেদের লাঠি পেটায় আহত হন ওই ছাত্রীর বাবা নাসির উদ্দিন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুই জনকে আটক করা হয়েছে। বাকী দুইজনকে আটকের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি