০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে ২৭তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

সোমবার জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
 
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান, জেলা সমাজ কল্যাণের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রতিবন্ধী প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি