০৯:২৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্ধুকযুদ্ধে চরমপন্থী দলের নেতা নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে শরিফ ওরফে ফরহাদ (৩৩) নামে চরমপন্থী দলের এক নেতা নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের ২ সদস্য আহত হয়।

রোববার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছিলেন।

র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে দাইন্যা চৌধুরী মধ্য পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম পৌঁছালে র‌্যাবকে লক্ষ্য করে চরমপন্থির নেতারা গুলিছুড়ে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এতে বেশকিছুক্ষণ গুলিবিনিময় হয়। এক পর্যায়ে পূর্ব বাংলা কমিউনিস্ট (লাল পতাকা) পার্টির সভাপতি ফরহাদ গুলিবৃদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় এবং অন্যন্য নেতারা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট শহিদুল ইসলাম ও কন্সটেবল হাবিবুর রহমান আহত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি