০৯:২৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্ত্রী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

স্ত্রী হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বামী উসমান আলী। একই সাথে এজহারে হত্যা মামলা সংযুক্ত করা এবং এজহারভূক্ত সকল আসামীদের জামিন বাতিলের দাবিও জানান তিনি।

রোববার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ওসমান আলী বলেন, গত ২৮ নভেম্বর প্রথম স্ত্রী শাজেদা বেগম ও প্রথম পুত্র সোহেল রানা ওরফে শাজাহান, কন্যা আছমা বেগম মিলে আমার দ্বিতীয় স্ত্রী রেখা বেগমকে নির্মমভাবে মারধর করে। পরে এ ঘটনায় আমি মামলা দায়ের করি। ঘটনার প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর এ বছরের ২ জানুয়ারি তার মৃত্যু হয়। 

আমি লাশ ময়নাতদন্তের জন্য আবেদন করি, পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ময়নাতদন্তের রির্পোটে ‘ভিকটিমের আঘাত জনিত কারণে মাংসপেশিতে পচন ধরায় রক্তে বিষক্রিয়া সৃষ্টি হওয়ায় ভিকটিম ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয় বলে উল্লেখ করা হয়।’   

তিনি আরো বলেন, আমার স্ত্রী মারা যাওয়ার আগে আমি একটি অভিযোগ দিয়েছিলাম, সেটিকে মামলা হিসেব গ্রহণ করা হয়। কিন্তু মামলায় হত্যার বিষয়টি উল্লেখ নেই। আমি হত্যার বিষয়টি সংযুক্ত করার দাবি করছি। মামলা দায়েরের পর এজহারভূক্ত সকল আসামীরা আদালত থেকে জামিন নেয়। কিন্তু এখন বর্তমানে আমি সকল আসামীদের জামিন আবেদন বাতিলের দাবি করছি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ ওসমান আলী ও এ মামলার বাদি পক্ষের আইনজীবী এরশাদ আলী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি