০৭:০৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের কল্যানের কথা চিন্তা করে বলেই তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিধবা নারীদের জন্য বিধবা ভাতা ও বয়স্ক নারীদের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন। নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নারীদেরই অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

শনিবার টাঙ্গাইলে নাগরপুর উপজেলার ধুবড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে তিনি এ কথা বলেন। 

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, তৃনমুলের জনগনই আওয়ামী লীগের প্রান। শত বাধা বিপত্তি ও দুর্যোগ মোকাবেলা করে তারা দলকে ভালবাসে। তারাই দলকে এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। 

ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিবলি সাদিক, প্রমুখ।
  
প্রবল বৃষ্টির মধ্যেও কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি