০৮:১৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মালিক শ্রমিক অংশগ্রহনমূলক কমিটি গঠনে ভোট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কম্ফিট কম্পোজিট নীট লিমিটেড শিল্পকারখানায় মালিক শ্রমিকদের অংশগ্রহনমূলক কমিটি গঠনে ভোট অনুষ্ঠিত হয়েছে।

শ্রম আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক এই নির্বাচনে ভোট প্রদান করে বলে মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানিয়েছেন।

৩০টি পদের মধ্যে শ্রমিকদের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য ১৬টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে ৪৯ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। বাকি ১৪ টি পদে মালিক পক্ষের প্রতিনিধি থাকবে হবে বলে জানা গেছে।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন কারখানার পরিচালক আকবর হায়দার মুন্না, চীফ অপারেটিং অফিসার প্রকৌশলী কাউসার আলী, মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন সহ মানবসম্পদ কমপ্লায়েন্স ও প্রশাসন সহ সকল বিভাগীয় প্রধানগণ।

সিবিএ নেতা ও গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগ সভাপতি আশরাফ খান বলেন, এই নির্বাচনের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অধিকার আদায়ের পথকে সহজ করে দিচ্ছেন।

কারখানার পরিচালক আকবর হায়দার মুন্না বলেন শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এই নির্বাচন সহায়ক ভুমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি