০৮:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে একাব্বর হোসেন এমপি 

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি বলেছেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা দিবেন তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে বেশি বেশি তুলে ধরার জন্য নেতাকর্মীদের আহবান জানান। পরে গেড়ামারা উচ্চ বিদ্যালয় মাঠে গণভোজে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শরীক হন।

বহুরিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, কেন্দ্রীয় নেতা মেজর (অব:) আব্দুল হাফিজ, জেলা আওয়ামী লীগ নেতা  খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, আবুল কালাম আজাদ লিটন, সাবেক চেয়ারম্যান আবু সাঈদ ছাদু,  আবুল কাশেম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন প্রমুখ। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি