১০:৩০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭ বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে একদিনে সাত বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার।

সোমবার (২৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে রাত্রি পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তিনি এ বাল্যবিবাহ গুলো বন্ধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পারখী ইউনিয়নের পূর্বাশুন্ডা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে লতা (১৭), সরিষাআটা গ্রামের ওমর আলীর মেয়ে তাহমিনা আক্তার তমা (১৩), নারান্দিয়া ইউনিয়নের পালিমা দিগলাপাড়া গ্রামের লিটনের মেয়ে লিজা (১৪), কোকডহড়া ইউনিয়নের বড় হরিসভা গ্রামের আমিনুর ইসলামের মেয়ে আফিয়া আক্তার (১৫) বাল্যবিবাহ হচ্ছে। 

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্ব স্ব স্থানে সরেজমিনে গিয়ে বন্ধ করি। অপরদিকে ঘাটাইল উপজেলার মেয়ে সেতু (১৩) কে কালিহাতী উপজেলার পাছজোয়াইর গ্রামের লাল সানের বাড়ীতে, একই উপজেলার মেয়ে রিতা (১৪) কে কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে সালামের সাথে, বর্গা বাজারের উত্তর পাশে শামসুলের বাড়ীতে তার ছেলে আসাদুলের সাথে সুলতানা (১৬) নামের মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে সেগুলোও বন্ধ করা হয়। পরে অভিভাবকরা বাল্যবিবাহ দিবে না মর্মে মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইউএনও মুছাম্মৎ শাহীনা আক্তার আরো জানান, বাল্যবিবাহ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি