১১:৫১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মেধাবী ছাত্র রনি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ আগস্ট ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রনি তালুকদার গত ১৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ৭ আগস্ট বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অপর আহত রনির মা রিজিয়া বেগম (৪৫) মাথায় ১৩টি সেলাই নিয়ে ছেলের শোকে পাগল প্রায়।

এ ঘটনায় রনির বাবা শাহজাহান তালুকদার বাদী হয়ে হামলাকারী প্রতিবেশী জব্বার তালুকদার, নূরু তালুকদারসহ চারজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করলেও গত ১৩ দিনেও তাদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা যায়, প্রতীমাবংকী পশ্চিমপাড়া এলাকার শাজাহান তালুকদার ও জব্বার তালুকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ। এরই জের ধরে গত ৭ আগস্ট বিকেলে ওই জমির ওপর বাঁশঝাড় থেকে বাঁশ কাটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জব্বার তালুকদার ও তার লোকজন শাজাহান তালুকদারের স্ত্রী রিজিয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে ছেলে রনি তালুকদার এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে উপর্যূপরি মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাস্তায় তার অবস্থা আরো খারাপ হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার মাথায় অপারেশন করা হয়। সেই থেকে রনি ওই হাসপাতালেই লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মামলার বাদী শাহাজাহান তালুকদার বলেন- স্ত্রী সন্তান মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর হামলাকারীরা প্রকাশে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল জব্বার বলেন- আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি