১০:৩৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩০০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ আগস্ট ২০১৮ | |
মাদক সম্রাজ্ঞী রালিমা বেগম (৪০)।-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী রালিমা বেগম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত রালিমা ওই ওয়ার্ডের ব্যবসায়ী ফজলুল হক ফন্নুর স্ত্রী। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ফজলুল হক ফন্নুকে আটক করা হয়েছে। 

জানা যায়, রালিমা বেগম দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকে ইয়াবা এনে সখীপুরসহ আশপাশের উপজেলায় বিক্রি করতো। বুধবার সকালে কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা নিয়ে রালিমা সখীপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশ তার বাসার আশপাশে অবস্থান নেয়। পরে রালিমা বাসায় ঢুকতেই তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহীন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি