০৯:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশি বাধাঁর মুখে বিএনপি’র বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | |
ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ।
, টাঙ্গাইল :

সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু’চিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে পুলিশি বাধার মুখেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। 

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে তাতে বাধা প্রদান করে পুলিশ। পরে পুলিশি বাধাঁ উপেক্ষা করেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ,  জিয়াউল হক শাহীন ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী প্রমূখ।

এছাড়াও জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহমুদুল হক সানু, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিছুর রহমান আনিছ, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন, সাধারন সম্পাদক  এডভোকেট মমতাজ করিম, জেলা যুবদল যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফী ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক সুমনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি