০৭:১৯ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানব পাচার প্রতিরোধ প্রকল্পের প্রতিবেদন

৬ বছরে টাঙ্গাইলে ৪১টি মানব পাচারের ঘটনা ঘটেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ জুলাই ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গত ছয় বছরে ৪১টি মানব পাচারের ঘটনায় ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পরিচালিত মানব পাচার প্রতিরোধ প্রকল্পের টাঙ্গাইল জেলা ইউনিট।

সোমবার সকালে ‘আসুন পাচারের শিকার শিশু ও তরুণসহ সকলের পাশে দাঁড়াই, এই শ্লোগানে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি করা হয়।

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সভায় আরো জানানো হয়, মানব পাচারের ৪১টি মামলার মধ্যে ২৩টির অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এছাড়া ১২টির চুড়ান্ত রিপোর্ট আসছে এবং ৬টি তদন্তাধিন রয়েছে।

সংস্থাটির মানব পাচার বিষয়ক তথ্যে থেকে আরো জানা যায়, টাঙ্গাইল সদর থানায় ১৯টি মামলার মধ্যে ১২টির অভিযোগপত্র আসছে, চুড়ান্ত রিপোর্ট ৪টি এবং ৩টি মামলা তদন্তাধিন রয়েছে। দেলদুয়ার থানায় ১টি মামলা হয়েছে ও তার চুড়ান্ত রিপোর্ট আসছে, এ মামলার বিচার আমলে আসেনি। গোপালপুরে ১টি মামলার মধ্যে তার অভিযোগপত্র আসছে, মামলাটি বিচারাধীন আছে। ঘাটাইলে ২টি মামলার মধ্যে ২টিই তদন্তাধিন আছে। মির্জাপুরে ৪টি মামলার মধ্যে ২টির অভিযোগপত্র আসছে বাকি দুইটির চুড়ান্ত রিপোর্ট আসছে এবং এই দুটি মামলা বিচারাধীন আছে। নাগরপুরে ২টি মামলা হয়েছে এবং ২টিরই চুড়ান্ত রিপোর্ট আসছে। সখীপুরে তিনটি মামলার মধ্যে ২টি মামলার অভিযোগপত্র আসছে এবং ১টি মামলার চুড়ান্ত রিপোর্ট আসছে। কালিহাতীতে ৫টি মামলার মধ্যে ৩টি মামলার অভিযোগপত্র আসছে, ১টি চুড়ান্ত রিপোর্ট আসছে এবং বাকি একটির তদন্তাধিন আছে। ধনবাড়ীতে ২টি মামলার মধ্যে ১টির অভিযোগপত্র এবং ১টির চুড়ান্ত রিপোর্ট আসছে এবং চুড়ান্ত রিপোর্টর মামলা এখন বিচারাধীন আছে। 

এছাড়া মধুপুর, বাসাইল ও ভুঞাপুরে এ পর্যন্ত কোন মামলা পাওয়া যায়নি। হলেও সেখান থেকে এসব মামলা অনেক সময় সালিশী বৈঠকে মীমাংশা হয়ে যায় বলেও জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার টাঙ্গাইল ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, মানব পাচার প্রতিরোধ ইউনিটির প্রোগ্রাম অফিসার এডভোকেট আল রুহি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি