০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক স্ত্রী গ্রেফতার

ঘাটাইলে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩০ মে ২০১৬ | | ৩৫২
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে মফিজুর রহমান (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলার কান্দুলিয়া গ্রামের একটি পতিত জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। মফিজুর ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৭ বছর আগে পাশ্ববর্তী গোপালপুর উপজেলার ধুলটিয়া গ্রামের ইব্রাহিমের মেয়ে ছাহেরাকে বিয়ে করে মফিজুর। বিয়ের এক বছর পর মাফিয়া নামের একটি কন্যা সন্তানের জন্ম দেয় ছাহেরা। গত তিন বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু ছাহেরার সাথে মফিজের পুনঃ সম্পর্ক স্থাপনের চেষ্টা চলছিল ও ছালেহাদের বাড়িতে যাতায়াত ছিল বলে জানায় এলাকাবাসী।

এ কারনে মফিজুরের সাথে তাদের বাড়ির লোকজনের সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ায় ঘাটাইল উপজেলার মনিদহ গ্রামে আলমগীরের মেশিনে ড্রাইভার হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত।

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, উপজেলার কান্দুলিয়া গ্রামের জিএম নামের এক লোকের একটি পতিত জমিতে তার লাশ দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।

লাশ ময়না তদন্তের জন্য দুপুরে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ছাহেরাকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি