১০:২৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুল চিকিৎসায় কলেজ ছাত্রীর মুত্যু

সখীপুরে চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ মার্চ ২০১৮ | | ৭৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ভুল চিকিৎসায় কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে পৃথক দু’টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মঙ্গলবার সখীপুর-মহানন্দপুর সড়কের সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ক্যাম্পাসের সামনে ও পরে লাইফ কেয়ার ক্লিনিকের সামনে পৃথক দুটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান হ্যাপীর স্বজনরাও উপস্থিত ছিলেন।

এ সময় মেধাবী শিক্ষার্থী হ্যাপী ভুল চিকিৎসায় মারা যাওয়ায় অভিযুক্ত স্থানীয় লাইফ কেয়ার ক্লিনিকের ডাক্তার আবদুস সাত্তারের বিচার দাবি করে কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, হ্যাপির মা রাশেদা বেগম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ৬ মার্চ পেটের ব্যথা নিয়ে সখীপুর পৌরশহরের লাইফ কেয়ার ক্লিনিক এন্ড নার্সিং হোমে হ্যাপীকে ভর্তি করলে ওই ক্লিনিকের ডাক্তার আবদুস সাত্তার রোগীর কোন পরিক্ষা নিরিক্ষা ছাড়াই অ্যাপিন্ডিসাইট হয়েছে জানিয়ে অস্ত্রোপচার করেন। দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত হ্যাপি আক্তার সখীপুর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের আবদুল হান্নানের মেয়ে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি