১১:৪৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জাতীয় পতাকা অবমাননাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | | ১৬৬৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় পতাকা অবমাননার ছবি ফেসবুকে প্রকাশ হওয়ার পর তীব্র সমালোচনা তৈরি হয়েছে। পতাকা অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা। ফেসবুকে পোষ্টটি দেওয়ার পরপরই ছাত্রলীগ নেতাকর্মীদের নজরে আসার সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে ছাত্রলীগ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে অভিযুক্তকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি। পরে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের যুবক মাজাহারুল তার নিজ ফেসবুক আইডিতে জাতীয় পতাকা অবমাননা করার ছবি পোষ্ট করে। ছবিটি পোষ্ট হওয়ার পরপর তুমুল আলোচনা ও তীব্র প্রতিবাদ শুরু হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের সাথে দেখা করে অভিযুক্তকে গ্রেফতারের জন্য নানা তথ্য উপাত্ত দেয়।


ছাত্রলীগের দেওয়া তথ্যর উপর ভিত্তিকরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক।

এদিকে সোমবার রাতে পোস্ট করা ছবিতে দেখা যায়, মাজাহারুলের বাম হাতে জাতীয় পতাকা ধরে আছেন। আর ডান হাতে স্যান্ডেল দিয়ে সে পতাকায় বাড়ি দিচ্ছেন। ছবিটি ফেসবুকে আসার পরপর মাজাহারুল এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে সব মহল থেকে। সেই সাথে ঝড় উঠে ফেসবুকে।

এসময় ফেসবুক ব্যবহারকারীরা তাকে গ্রেফতারে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে। পরে ছাত্রলীগের দেওয়া তথ্যর উপর ভিত্তিকরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে উপজেলা ছাত্রলীগ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি