০৮:৩১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দায়িত্বপালনে সাহসিকতার জন্য

আবারো পিপিএম পদক পাচ্ছেন পুলিশ সুপার ও ডিবির ওসি (ভিডিও)

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩ জানুয়ারী ২০১৮ | | ১৫১৫
, টাঙ্গাইল :

সাহসিকতার সাথে দায়িত্বপালন করায় এবারের পুলিশ সপ্তাহে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পাচ্ছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ পিপিএম।

পুলিশ সদর দপ্তর থেকে মিডিয়ায় পাঠানো পদকপ্রাপ্ত ১৮২ জনের তালিকায় তাদের নাম পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ।

মঙ্গলবার রাতে টাঙ্গাইল২৪.কম এর সাথে আলাপকালে তিনি বলেন, কাজ করলে কাজের প্রতিদান পাওয়া যায়। নিষ্ঠার সাথে যার যে কাজ তা করলে প্রতিদান পাওয়া যায়। আর প্রতিদান পেলে সে উৎসাহিত হয়।

পদক পাওয়ায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সহকর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করেন বলেই বড় বড় মামলার জট খুলা সম্ভব হয়েছে। অনেক ঘটনাই ঘটার আগেও প্রতিরোধ করা গেছে।

এছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষের সঠিক দিক নির্দেশনায় তিনি তার দায়িত্বে সফলতা পাচ্ছেন বলেও জানান।

তিনি আরো বলেন, সকলের ভালোবাসায় আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি। সবার আন্তরিক সহযোগিতাই আমার কাজের অনুপ্রেরণা।

টাঙ্গাইলের পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ দ্বিতীয়বারের মত এ পদক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ, বংশাই টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক ও টাঙ্গাইল২৪.কম এর প্রধান সম্পাদক তপু আহম্মেদ, টাঙ্গাইল২৪.কম এর সম্পাদক মোর্শেদ আলম, বাসাইলটাইমস২৪.কম এর সম্পাদক মোঃ আশিকুর রহমান পলাশ।

উল্লেখ্য, আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে তাদের বিশেষ এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চারটি ক্যাটাগরিতে এবার সাহসিকতার জন্য ৩০ জনকে বিপিএম, সেবার স্বীকৃতি হিসেবে ২৮ জনকে বিপিএম-সেবা, সাহসিকতার জন্য ৭১ জনকে পিপিএম ও সেবার স্বীকৃতি হিসেবে পিপিএম-সেবা পাবেন ৫৩ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি