০৭:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

১১ বছরের শিশুকে ধর্ষণ করলো ৬০ বছরের বৃদ্ধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জানুয়ারী ২০১৮ | | ১২৫
, টাঙ্গাইল :

১১ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় টাঙ্গাইল পৌরএলাকার কচুয়াডাঙ্গায়।

ধর্ষণের শিকার মেয়েটির মা জানায়, শিশুটি পড়াশোনায় একটু দূর্বল হওয়ায় ধর্ষক পৌরএলাকার কচুয়াডাঙ্গার চান্দু মিয়া কবিরাজি চিকিৎসার মাধ্যমে পড়াশোনায় ভালো করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শনিবার সন্ধ্যায় তার বাড়ীতে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে চান্দু মিয়া কৌশলে শিশুটিকে ধর্ষণ করে।

রোববার সকালে চান্দুর স্ত্রী শিশুটির মাকে ধর্ষনের বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়। পরে আশপাশের লোকজন ধর্ষকের বাড়ী ঘেরাও করে এবং গণধোলাই দেয়। এ নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয়রা টাঙ্গাইল সদর মডেল থানার উপ-পরিদর্শক আশিকুজ্জামান এর কাছে ধর্ষককে সৌপর্দ করে।

এসময় বিক্ষুব্ধ জনতা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি