০৮:১৫ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডুবাইল চ্যাম্পিয়ন, লাউহাটি রানার্স আপ

শাহ্ নন্দন মিয়া স্মৃতি ফুটবল ট‚র্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭ | | ৫৮
, টাঙ্গাইল :

আনাইতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শাহ্ নন্দন মিয়া স্মৃতি ফুটবল ট‚র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ডুবাইল জাগরণী সমাজ কল্যান সমিতি ও উত্তর লাউহাটি দল অংশ নেয়। খেলা শেষে উত্তর লাউহাটি কিশোর একাডেমি দলকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডুবাইল জাগরণী সমাজ কল্যান সমিতি।

চামারী ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত খেলায় চ্যাম্পিয়ন দলের মাঝে ফ্রিজ ও রানার আপ দলের মাঝে টেলিভিশন তুলে দেন প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ। ফাইনাল খেলার উদ্বোধন করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মুজাহিদুল ইসলাম মনির।

আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ মুক্তার মাতাব্বর এর সভাপতিত্বে খেলায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার আশরাফুল ইসলাম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মোঃ মাসুদ রানা মাসুম (ভিপি), মোঃ আবু সাঈদ মিয়া ভিপি, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান আকন্দ, মির্জাপুর উপজেলা যুবলীগের সাবেক আহŸায়ক মোঃ সেলিম সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এসময় আনাইতারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মমিনুর রহমান (মমিন), সাধারণ সম্পাদক মোঃ জামাল বাদশা, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান (মনির) প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি