০৯:২২ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আহত ৩০

বঙ্গবন্ধু সেতুতে গাড়ির সংঘর্ষ, টোল আদায় বন্ধ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭ | | ১৬৩৬
, টাঙ্গাইল :

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর উপর পর পর ১৩টি পরিবহন দুর্ঘটনায় ৩০জন আহত হয়েছে। দূর্ঘটনার পরই সেতুর দুপাড়ে টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

এতে শুক্রবার রাত ২ হতে ৪টা ও ভোর ৫টা হতে সকাল ৮টা পর্যন্ত সেতু দুপাড়ে টোল আদায় বন্ধ থাকে। ফলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দূর্ঘটনায় কবলিত পরিবহনগুলো উদ্ধার শেষে সেতুতে যানচলাচল শুরু করে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তীর মধ্যে পড়ে। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারনে বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ের টোলপ্লাাজায় টোল আদায় শুক্রবার ২ হতে ৪টা ও পরে ভোর ৫টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বন্ধ করে দেয় সেতুতে টোল আদায়ে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। পরে দূর্ঘটনায় কবলিত পরিবহনগুলো সেতু কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারের পর পুনরায় সেতুতে টোল আদায় শুরু হয়।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট ওয়ালিদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বঙ্গবন্ধু সেতু এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে সেতু কর্তৃপক্ষ রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এবং সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাবুর রহমান বলেন, ঘণ কুয়াশার কারণে সেতুতে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ কাজ শেষে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি