০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হেলিকপ্টারে করে নববধুকে বাড়িতে নিয়ে হাজির বর!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭ | | ১৪৬৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরের সিয়ামুল নাসির (৩০) নামের এক বর তার নববধুকে হেলিকপ্টারে করে বাড়িতে নিয়ে এসে এলাকায় সাড়া ফেলে দিয়েছে।

শুক্রবার বিকেলে সিয়ামুল নাসির ও তার নববধুকে বহন করা বিআরবি গ্র“পের হেলিকপ্টারটি বরের মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের ফসলের মাঠে অবতরণ করে। শত শত নারী পুরুষসহ অসংখ্য লোকজন বর কনেকে এক নজর দেখতে ছুটে আসেন। নিরাপত্তায় মধুপুর থানার বেশ কয়েকজন পুলিশও নিয়োজিত ছিলেন।

বর মধুপুর উপজেলার কালামাঝি গ্রামের আমান আলীর ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সিয়ামুল নিউজিল্যান্ডে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি করছেন। কনে আবরার (২১) ঢাকার উত্তরার ধনাঢ্য ব্যবসায়ী নাসির উদ্দিনের মেয়ে।

এ ব্যাপারে বরের বড় ভাই সাইফুল ইসলাম লেবু বলেন, শুক্রবার দুপুরে ঢাকার আব্দুল­াহপুরের স্লুইচগেট এলাকার সি-শেল কমিউনিটি সেন্টারে তাদের বিবাহত্তোর অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বর নববধুসহ ৬ জন হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসে। বাড়ির আতœীয়-স্বজন ধুমধাম করে বর-কনেকে বরণ করেন।

আজ (শনিবার) এই গ্রামের বাড়িতেই আতœীয়-স্বজন ও এলাকাবাসীর সম্মানে বৌভাত অনুষ্ঠানের মাধ্যমে বর কনেকে সংবর্ধনা দেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি