০৯:২১ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উচ্চ আদালতের রায়ে আনন্দিত

সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের আনন্দর‌্যালী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭ | | ৫৪৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিচালিত সমবায় সুপার মার্কেটের পুরাতন ব্যবসায়ী মালিকদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টে রায় প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরন করেছেন পুরাতন ১৫৫ জন দোকান মালিক।

রোববার সকালে এ র‌্যালীর আয়োজন করা হয়।

সমবায় সুপার মার্কেটের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সমবায় সুপার মার্কেটের সামনে এসে পথসভার আয়োজন করে।

পথসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম আহবায়ক শাহআলম খান, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, বশির আহমেদ, দেলোয়ার হেসেন, মামুনুর রহমান প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী গোলাপ হোসেন, মোঃ ইউসুফ আলী, হারুন আল রশিদ, বিপ্লব আনছারী, আজিজুল হক গিনি সহ সাধারন ব্যবসায়ীরা।

উলে­খ্য, ২০১৩ সালের ১৬ এপ্রিল টাঙ্গাইল সমবায় সুপার মার্কেটের ১৫৫ জন দোকান মালিককে বিনা নোটিশে উচ্ছেদ ও মার্কেট ভবন ভেঙ্গে ফেলেন টাঙ্গাইল সমবায় কেন্দ্রীয় ব্যাংক লিঃ এর তৎকালিন কর্তৃপক্ষ। এ নিয়ে উচ্চ আদালতে চলমান মামলার রায়ে মার্কেটের পুরাতন মালিকদের স্ব স্ব স্থানে দোকান বরাদ্দ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

এছাড়াও ১২ ডিসেম্বর ব্যাংক পরিচালনা পর্ষদের সভাপতি পদে থাকা কুদরত ইলাহী খানের সভাপতি পদ স্থগিত ও ব্যাংকের পরিচালনা পর্ষদের এডক কমিটি গঠণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি