০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধা হাকিম তালুকদারের শাহাদৎ বার্ষিকী পালন

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মে ২০১৬ | | ৫৯
বীর মুক্তিযোদ্ধা ও শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম তালুকদারের ৩৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত অতিথিদের একাংশ। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শামসুল হক কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম তালুকদারের ৩৮তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার এ উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার আলী বিকম, শামসুল হক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নয়া মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক আজহার আলী মিয়া, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম, এলেঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিখা রাণী, আব্দুল হাকিম তালুকদারের একমাত্র পুত্র শরীফ তালুকদার, এলেঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, এলেঙ্গা পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল জলিলসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কলেজ ছাত্রলীগের নেত্রবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ২১ মে কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামে একটি গ্রাম্য শালিসের কথা বলে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোম্পানি কমান্ডর ছিলেন। এছাড়া তিনি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি