০৯:২৮ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উঠতি বয়সি যুবকদের রেস প্রবণতা

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ নভেম্বর ২০১৭ | | ৪০০
, টাঙ্গাইল :

১৭ দিনের ব্যবধানে টাঙ্গাইলের নাগরপুরে বেপড়োয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দূর্ঘটনায় একজন নিহত ও দুই জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকালে নাগরপুর- মির্জাপুর ভায়া মোকনা সড়কের কেদারপুর শেখ হাসিনা সেতুর উপর এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাহারাম বাদশা (২২) নামের এক যুবক নিহত ও মারাত্মক আহত হয়েছে মো. আরিফ হোসেন (৩৫) ও শুভ (২৪) নামের অপর দুই যুবক। নিহত যুবক সাটুরিয়া উপজেলার চড়তিলি­ গ্রামের রিপন মিয়ার ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কের কেদারপুরে শেখ হাসিনা সেতু নির্মান হওয়ার পর থেকেই এখানে উঠতি বয়সের ছেলেরা প্রায়শই মোটরসাইকেলের রেস করে থাকে।

সোমবার সকালে বেপড়োয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বাহারাম বাদশা রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিকভাতে তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করে। আহতরা বর্তমানে মানিকগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

উঠতী বয়সি এই যুবকদের মোটরসাইকেল রেস বন্ধ করতে না পারলে আরো বড় ধরনের দূর্ঘটনার আশংকা প্রকাশ করেছে সেতু এলাকার মানুষেরা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামিতে যাতে এধরনের দূর্ঘটনা ঘটতে না পারে এজন্য আমরা গতিরোধক সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দেয়ার ব্যবস্থা করব।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি