০৯:২৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ নভেম্বর ২০১৭ | | ১৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে রাস্তা নির্মাণ করা নিয়ে প্রতিপক্ষের হামলায় একজন খুন হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের দিঘিকাটুলী এলাকায় এঘটনা ঘটে। সে উপজেলার দিঘিকাটুলী গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে আজগর আলী বয়াতি (৬৮)।

ভ‚ঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাউসার চৌধুরী জানান, উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরাট বিদ্যালয় হতে দিঘিকাটুলী পর্যন্ত রাস্তা নির্মাণ নিয়ে প্রতিপক্ষ আবু বক্কর মন্ডলের সাথে ঝগড়া বাঁধে। পরবর্তিতে আজগর আলীকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি