০৯:২৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২২ মে ২০১৬ | | ৬৩
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আম গাছ থেকে পড়ে লুৎফর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম খোদা বক্স। ঘাটাইল উপজেলার নলশিয়া গ্রামে তার বাড়ী।

জানা যায়, শনিবার সকালে চয়েজ ট্রেইলার্সের মালিক লুৎফর রহমান (৫০) পৌর এলাকার থানা কমপ্লেক্স সংলগ্ন তার দোকানের পাশের একটি আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে। হঠাৎ বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিতু দেবনাথ জানান, আমগাছের সাথে বিদ্যুতের তার থাকায় সে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি