০৯:৩৬ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ

ছাত্রলীগ নেতার জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৮ নভেম্বর ২০১৭ | | ৯৪১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণের মামলার প্রধান আসামী বহিস্কৃত ছাত্রলীগ নেতা মোঃ সেলিম ওরফে শেখ শোয়েবের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে বিচারক।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক আব্দুল মান্নান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের সভাপতি ছিলেন। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও আইনজীবি।

মামলার আইনজীবি বজলুর রহমান জানান, ছাত্রলীগ নেতা শেখ সোয়েব নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদি খাদিজা আক্তার জানান, শেখ সোয়েব কে কারাগারে পাঠানো হয়েছে জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আদালত আমাকে ন্যায্য বিচার পাইয়ে দিতে সহযেগেীতা করবে বলে প্রত্যাশা করছি।

উলে­খ্য, গত ১৩ সেপ্টেম্বর দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সেলিম মিয়া ওরফে শেখ সোয়েব বিরুদ্ধে খাদিজা আক্তার নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের হয়। পরে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি