১১:০৪ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭ | | ৬২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত ও অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস ও পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাম নুর মোহাম্মদ মৃধা (৫৫)। তার বাড়ি উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। আহত ব্যক্তির বাবুল মিয়া (৩৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামের মৃত আব্দুল জব্বরের ছেলে। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকালে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় পারাপারের সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক নুর মোহাম্মদ মৃধাকে চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যান। ঘাতক ট্রাক ও চালকে আটক করেছে পুলিশ।

অপরদিকে মহাসড়কের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী চরপাড়া এলাকায় অপর একটি ট্রাক এক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি