০৮:২০ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধীরগতিতে চলছে যানবাহন

দেওয়ান নজরুল ইসলাম | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ অক্টোবর ২০১৭ | | ২১২
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চার লেনের কাজ চলায় ধীরগতিতে চলছে যানবাহন।

শনিবার সকাল থেকেই মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ছোট ছোট যানজটের সৃষ্টিও হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ কিছুটা কমে গেলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জানা যায়, সকালের দিকে গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালায়। পরে দুপুরের দিকে যানচলাচল স্বাভাবিক করতে সক্ষম হয় হাইওয়ে পুলিশ।

যানবাহনের চালক ও যাত্রীরা জানান, চার লেনের কাজ চলার পাশাপাশি চন্দ্রা মোড়ে সৃষ্ট জটের কারণেই মহাসড়কে দীর্ঘ লাইনের সৃষ্টি হয় যানবাহনের। তবে সন্ধ্যা থেকে যানবাহনের চাপ আরো বাড়বে বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান পাটওয়ারী জানান, এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে মির্জাপুরের গোড়াই অংশে সকালে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি