০৮:৩৩ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশনের যন্ত্র বিকল

১০ ঘন্টার ভোগান্তির অবসান, যানচলাচল স্বাভাবিক

অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | | ১৭৪
, টাঙ্গাইল :

দেশের বৃহত্তম বঙ্গবন্ধু সেতু পূর্ব ওজন স্টেশনের পরিমাপ যন্ত্র বিকল হয়ে পড়ায় সোমবার ভোর ৫টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ধীরগতিতে চলাচল করে যানবাহন। এসময় শতশত ট্রাক আটকা পড়ে যায়। ট্রাক আটকে পড়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

পুলিশের প্রচেষ্ঠায় দুপুর তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটারে দীর্ঘ যানজটের অবসান ঘটে যানচলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ ১০ ঘন্টা চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয় যানবাহনের চালক ও যাত্রীদের।

এসময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হলেও পূর্ব পাড়ের গোলচত্ত্বর এলাকায় আটকে পড়েও ভোগান্তিতে পড়ে ঢাকাগামী চালক ও যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজার তিনটি ওজন স্টেশনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে পড়ে। বাকি দু’টিও মাঝে মাঝে বিকল হয়ে পড়ায় সেতুর পূর্বপাড়ের ওজন স্টেশন এলাকায় শতশত ট্রাক আটকা পড়েছিল। ট্রাকের লাইন দীর্ঘ হওয়ায় বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতী উপজেলার সড়াতৈল পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ভাবে চেষ্টা করায় দুপুর তিনটার দিকে যানচলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াসিম আলী জানান, ওজন স্টেশন এর যন্ত্রপাতি ঠিক আছে। তবে গাড়ীর চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি