০৮:১৭ পিএম | টাঙ্গাইল, শুক্রবার, ১ মে ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রলীগ নেতার বাড়ীতে ধর্ষীতা নারীর অনশন (ভিডিওসহ)

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭ | | ৮৭০৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম ওরফে সোয়েবের ধর্ষণের শিকার স্বামী পরিত্যাক্তা নারী বিয়ের দাবীতে ওই বাড়িতে অনশন করেছেন।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অনশন করে।

জানা যায়, সকালে ওই নারী ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সেলিম ওরফে সোয়েবের বাড়ীতে অনশন শুরু করেন। এসময় ছাত্রলীগ নেতা সোয়েব, ধর্ষণের সহযোগি তার বন্ধু শিপন ও পরিবারের লোকজন ওই নারীকে নানা ভাবে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করে। কিন্তু সে বিয়ের দাবীতে অনড় থাকায় সেখানেই হট্টগোলের সৃষ্টি হয়।

পরে বিকেলে উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সিরাজুল ইসলাম মলি­ক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সে উভয় পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী শনিবার শালিসী বৈঠকের মাধ্যমে বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়ে ওই নারীকে তার অনশন অবস্থান থেকে সরিয়ে নেন।

উলে­খ্য, ৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আশেকপুর এলাকায় এক স্বামী পরিত্যাক্তা নারী দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপি ছাত্রলীগ সভাপতি কর্তৃক ধর্ষিত হন। ধর্ষণের ভিডিও চিত্র মোবাইল ক্যামেরায় ধারন করা হয়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা হয়।

এদিকে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠায় ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব এক জরুরী সভা ডেকে ওই ছাত্রলীগ নেতাকে তার সভাপতির পদ থেকে অব্যাহতি দেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি